আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে অধ্যাপক নার্গিস বেগমের কলম্বো যাত্রা
![]() |
| অধ্যাপক নার্গিস বেগম |
আন্তর্জাতিক
সম্মেলনে যোগ দিতে অধ্যাপক
নার্গিস বেগমের কলম্বো যাত্রা
Muktobak24: Sunday, October 4, 2015
এশিয়ান
ফেডারেশন ফর ইন্টেলেকচ্যুয়াল ডিজঅ্যাবিলিটি
(এএফআইডি) আয়োজিত ২২তম কনফারেন্সে অংশ
নিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে ২রা অক্টোবর, শুক্রবার ঢাকা ত্যাগ করেছেন,
“দৈনিক লোকসমাজ” পত্রিকার সম্পাদক ও “বুদ্ধি প্রতিবন্ধী
শিক্ষা ও কল্যাণ সমিতি
(সুইড বাংলাদেশ)” এর যশোর শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষ্যাবিদ,
অধ্যাপক নার্গিস বেগম। সম্মেলনে বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধি
দলের নেতৃত্ব দিচ্ছেন,সুইড বাংলাদেশের মহাসচিব
জওয়াহেরুল ইসলাম মামুন। দেশ ও জনসেবায়
সর্বাধিক গুরুত্ব প্রদানে বিশ্বাসী অধ্যাপক নার্গিস বেগম কর্মজীবনে যশোর
সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ
হিসেবে অবসরগ্রহণ করেন। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায়
এর আগেও তিঁনি ভারত,চীন,জাপান,যুক্তরাষ্ট্র
সহ অন্যান্য দেশে বাংলাদেশ সরকারের
প্রতিনিধি দলের সদস্য হিসেবে
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। অধ্যাপক
নার্গিস বেগম সাবেক মন্ত্রী
ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব তরিকুল ইসলামের
সহধর্মিণী।

Comments
Post a Comment