Posts

Showing posts with the label রাজনীতি

শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

Image
শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শীঘ্রই বাংলাদেশও আমাদের হবেঃ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ উৎসঃ     আমাদের   সময় ‘ মানুষ চাইলে জার্মানির মতো একদিন দুই বাংলাও এক হবে । একদিন বাংলাদেশটা আমাদের ছিল । আমি বলছি , পশ্চিমবঙ্গ তো আমাদের থাকবেই । আর পূর্ববঙ্গও আমাদের হবে । দুই জার্মানি যদি এক হতে পারে । পৃথিবীর অনেক দেশ তো এক হয়ে যাচ্ছে । কখন কি হতে পারে তা কেউ জানে না । মানুষ সব করতে পারে । সেই মানুষকে নেতৃত্ব দেয়ার মতো আমরা এখন একজন নেতা পেয়েছি । আমরা যদি সেই নেতার অনুগামী হয়ে এক হতে পারি তাহলে আমাদের সেই আওয়াজ দিল্লিতেও পৌঁছুবে আবার ঢাকায়ও পৌঁছুবে । ’ গতকাল শনিবার সকালে বারাসতে বিজেপির রিফিউজি সেলের সম্মেলনে ধৃষ্টতামূলক এসব মন্তব্য করেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বারাসতের সুভাষ ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত এই সম্মেলন দিলীপ ঘোষ বলেন , বাংলাদেশে লাগাতার হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে । আপনারা চলে আসার ...

প্রতিশোধস্পৃহার রাজনীতি(প্রথম পর্ব ) - সিরাজুর রহমান

Image
বিবিসিতে চা চক্রে  শেখ হাসিনার সাক্ষাতকার নিচ্ছেন সিরাজুর রহমান প্রতিশোধস্পৃহার রাজনীতি ( #PoliticalRevenge ) সিরাজুর রহমান, প্রয়াত সাংবাদিক, বিবিসি বাংলা বিভাগ উৎস :  প্রতিশোধস্পৃহার রাজনীতি : অন্য দিগন্ত স্বপ্ন ও স্বাধীনতা স্বাধীনতা সম্বন্ধে আমাদের স্বপ্ন দুর্ভাগ্যবশত সঠিক হয়নি । পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই । গণতন্ত্রের হত্যা এবং বাকশাল নামে একদলীয় শাসন প্রতিষ্ঠার জের ধরে পঁচাত্তরের ১৫ আগস্ট একটা নিবিড় আঁধারে ডুবে গেল বাংলাদেশ । মুজিবের দুই মেয়ে হাসিনা ও রেহানা পশ্চিম জার্মানিতে ছিলেন । ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দুই বোনকে দিল্লিতে এনে রাজনৈতিক আশ্রয় দেন । তাদের তত্ত্বাবধানের ভার দেয়া হয় ভারতের বিদেশী গোয়েন্দা সংস্থা র - কে । দিল্লির সুশীলসমাজের সাথে তাদের যোগাযোগের সুযোগ বড় বেশি ছিল না । এ দিকে , পরপর কয়েকটি রক্তঝরা সামরিক অভ্যুত্থানের ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের কার্যকর ক্ষমতা হাতে পান । বহু প্রমাণ আছে যে , জেনারে...

অনিবার্য হয়ে উঠছে মধ্যবর্তী নির্বাচন?

Image
মাসুম   খলিলী অনিবার্য হয়ে উঠছে মধ্যবর্তী নির্বাচন ? লেখক : মাসুম খলিলী Sunday, July 05, 2015 Muktobak24: তিন মাসব্যাপী বিরোধীদলীয় আন্দোলনের একধরনের ব্যর্থতা এবং তিন সিটি করপোরেশনে ভোট ডাকাতির নির্বাচনের পর দেশের মানুষের মধ্যে নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনের ব্যাপারে হতাশা নামে । এরপর অনেকটা আকস্মিকভাবে আগামী বছর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে । বিভিন্ন কূটনৈতিক মহল থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের এমন ধারণা দেয়া হচ্ছে যে , নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় পরিবর্তনের সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি । দ্রুত নির্বাচনের ব্যাপারে সরকারের ওপর চাপ যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেটি ক্রমেই প্রকাশ্য হয়ে উঠছে । এত দিন এ চাপ ছিল পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে । এখন তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের প্রভাবশালী কূটনৈতিক অংশীদার দেশ চীনও । এমনকি প্রতিবেশী ভারতও বিশ্বব্যাপী বৈধতার ব্যাপারে প্রশ্নবিদ্ধ একটি সরকার তাদের স্বার্থ রক্ষা করতে পারবে , নাকি এটি শ...

Social Share Icons