অন্ধ ঘোড়ার পিঠে সরকার: কে নিরাপদ?
অন্ধ ঘোড়ার পিঠে সরকার : কে নিরাপদ ? লেখক : ড . এম মুজিবুর রহমান অন্ধ ঘোড়ার পিঠে সরকার : কে নিরাপদ ? এক - এগারোর অনিয়মতান্ত্রিক সরকারের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম যে আঘাতটি আসে তা হলো দেশের সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীর উপর । চৌকস সেনা অফিসারদের হত্যা করে নড়বড়ে করে দেয়া হয় আমাদের ডিফেন্স লাইন । এর পরে অযোগ্য ও দলীয় ক্যাডারদের বিচারক বানিয়ে ধ্বংস করা হয় বিচার বিভাগের প্রতিটি স্তরকে । হাজার হাজার খাস কর্মী নিয়োগ করে জনগণের প্রতিপক্ষই শুধু নয় যমদূত বানিয়ে দেয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে । জনগণের অর্থনীতি খেয়ে ফেলার জন্য লুট করা হয় ব্যাংক ও শেয়ার মার্কেট । সংসদকে পরিণত করা হয়েছে খিস্তি খেউর ও প্রতিপক্ষের চরিত্রহননের আড্ডাখানায় । জাতীয় অস্তিত্ব ও সংস্কৃতি ধ্বংসে খুলে দেয়া হয় পুরো রাষ্ট্রীয় ভূমি ও আকাশ । লোভ আর হুমকির খাঁচায় বন্দী করা হয় দেশি মিডিয়া । বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ে...