আজ সেই ১৭ মার্চ। ১৯৭৪ সালের এই দিন তৎকালীন বিরোধী দলের মিছিলে রক্ষীবাহিনীর গুলিতে নিহত হন ৫০ জন নেতা-কর্মী।
১৯৭৪ সালের এই দিন তৎকালীন বিরোধী দলের মিছিলে রক্ষীবাহিনীর গুলিতে নিহত হন ৫০ জন নেতা-কর্মী। আজ সেই ১৭ মার্চ। ১৯৭৪ সালের এই দিন তৎকালীন বিরোধী দলের মিছিলে রক্ষীবাহিনীর গুলিতে নিহত হন ৫০ জন নেতা-কর্মী। এতে আ স ম আবদুর রবসহ দুই শতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়। পুলিশ ও রক্ষীবাহিনী নিহত অধিকাংশের লাশ গুম করে। তৎকালীন মুজিব সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও সীমাহীন লুটপাটের প্রতিবাদে জাসদের উদ্যোগে এদিন ঐতিহাসিক পল্টন ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় ২৯ দফা দাবি আদায়ের প্রত্যক্ষ কর্মস ূচি ঘোষণা করা হয়। এদিন রাতে আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী র দৈনিক গণকণ্ঠের অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। আর শেষ রাতে পুলিশ ও রক্ষীবাহিনী গণকণ্ঠ অফিসে তল্লাশি চালায় ও ছাপার জন্য তৈরি কপি, সিলোফিন প্রভৃতি আটক করে। ফলে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। পর দিন অর্থাৎ ১৮ মার্চ সকালে পুলিশ দৈনিক গণকণ্ঠ সম্পাদক আল মাহমুদকে তার বাসভবন থেকে গ্রেফতার করে।