২৭ মার্চ পৃথিবীর জন্য শ্বাসরুদ্ধকর দিন
‘ ২০১৪ - ওয়াইবি - ৩৫ ’ নামের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর একেবারে পাশ ঘেঁষে বেরিয়ে যাবে আগামী ২৭ মার্চ ২৭ মার্চ পৃথিবীর জন্য শ্বাসরুদ্ধকর দিন Muktobak24: Thursday, March 26, 2015 ‘ ২০১৪ - ওয়াইবি - ৩৫ ’ নামের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর একেবারে পাশ ঘেঁষে বেরিয়ে যাবে আগামী ২৭ মার্চ । এমনটাই জানিয়েছে নাসা । ওই গ্রহাণুটি ৩৭ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর ২৮ লাখ মাইল দূর দিয়েই বেরিয়ে যাবে । যার সামান্যতম সংঘর্ষেও বাংলাদেশের মতো একশটি দেশ ধ্বংস করার ক্ষমতা রয়েছে । ২০১৪ সালের শেষ দিকে ওই গ্রহাণুটিকে প্রথম দেখতে পান যুক্তরাষ্ট্রের ক্যাটালিনা স্কাই সার্ভে । সেই থেকেই শুরু হয়েছে একে ঘিরে জল্পনা - কল্পনা । এর উপর কড়া নজরদারি জারি রেখেছে নক্ষত্রবিজ্ঞানীরা । বৈজ্ঞানিকদের দাবি , ক্ষুদ্র আকারের উল্কা মাঝেমধ্যেই পৃথিবীর পাশ দিয়ে যায় । কিন্তু এই রকম বিশালাকারের গ্রহাণু প্রতি ৫ হাজার বছরে একবার দেখা গেল...